শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

রুয়াপ এর উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার: ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে RUAP Welfare Society-এর উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।

সকাল ৭টা ১৫ মিনিটে রুয়াপস্থ স্বাধীনতা চত্বরের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি RUAP-এর বিভিন্ন সড়কণ প্রদক্ষিণ করে বিজয়স্তম্ভে এসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শেষ হয়।
RUAP Welfare Society-এর নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং সর্বস্তরের নারী-পুরুষ মাথায় পতাকা বেঁধে র‍্যালিতে অংশগ্রহণ করেন।

Welfare Society-এর সম্মানিতম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল্লাহ, সদস্য সচিব মারুফ হোসেন এবং উপদেষ্টা জহিরুল কাইয়ুম বাদল ও ড. শরিফ উদ্দিন প্রামানিক র‍্যালিতে নেতৃত্ব প্রদান করেন। মোঃ আলমগীর হোসেন, মোঃ মাহমুদুল হাসান রাসেল, ড. জাকির হোসেন এবং লতিফ আহসান জাতীয় পতাকা উত্তোলন করেন।

জহিরুল কাইয়ুম বাদল র‍্যালিতে অংশগ্রহণের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর ড. মোঃ শহিদুল্লাহ মাদানী সংক্ষিপ্ত মোনাজাত পরিচাল না করেন।

মোনাজাত শেষে মোঃ মাহমুদুল হাসান রাসেলের নেতৃত্বে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর