শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

গাজীপুরে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগরীতে গতকাল মঙ্গলবার সকালে বর্ণাঢ্য বিজয় র‌্যালী করেছে গাজীপুর মহানগর বিএনপি।

র‌্যালীতে বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের হাজারো মানুষ যোগ দিয়েছেন। মহানগরের রথখোলা থেকে শুরু হওয়া এই র‌্যালী রাজবাড়ী রোড হয়ে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালী শুরুর আগে মাথায় নানা রঙের ক্যাপ, হাতে জাতীয় পতাকা নিয়ে সেখানে জড়ো হোন দলীয় নেতাকর্মীরা। বিজয় শুভাযাএার নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক গাজীপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এম. মনজুরুল করিম রনি। পরে তারা দু’জনই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
বর্ণাঢ্য এ র‌্যালীতে ‘লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়’, ‘বিজয়ের এই দিনে জিয়া তোমায় পড়ে মনে’ ইত্যাদি স্লোগান দিলেও দলীয় কোন স্লোগান দিতে শোনা যায়নি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদুজ্জামান, আহমদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, মাহবুবুল আলম শুক্কুর, প্রভাষক বশির উদ্দিন, হাসান আজমল ভূইয়া, সুরুজ আহমেদ, মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার,সাংবাদিক দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম টুটুল, কাউন্সিলর শফি, কাউন্সিলর তানভীর আহমেদ, বশির আহমেদ বাচ্চু, রাশেদুল ইসলাম কিরণ, কামাল উদ্দিন, আরিফ হাওলাদার,গাজী সালাহউদ্দিন, সাজেদুর রহমান, মাহমুদুল হাসান রাজু,আতাউর রহমান, খান জাহিদুল ইসলাম নিপু, মইজুদ্দিন তালুকদার, অ্যাডভোকেট নাসির উদ্দিন নাসির,ইমরান রেজা, রোহানুজ্জামান শুক্কুর,মহিলা দলনেএী সোহেলীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর