রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

কাপাসিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  • আপডেট টাইম : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া শাখার উদ্যোগে গাজীপুরের কাপাসিয়ায় তিনজন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার উওর খামের হাইস্কুল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াত প্রার্থী সালাহউদ্দিন আইউবী বীর মুক্তিযোদ্ধাদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা নায়েবে আমীর মাওলানা সেফাউল হক। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামী কাপাসিয়া শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি কখনোই ভুলতে পারে না এবং তাদের সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর