রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

কাপাসিয়া ইউথ ফোরামের উদ্যোগে ‘সালাহউদ্দিন আইউবী ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ ভিজিটর

কাপাসিয়া প্রতিনিধি: মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে তারুণ্যকে ক্রীড়ামুখী করতে কাপাসিয়া ইউথ ফোরামের উদ্যোগে ‘সালাহউদ্দিন আইউবী ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ১২ ডিসেম্বর, বিকেল ৪টায় উপজেলার টোক ইউনিয়নের মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ মাঠে এই জমজমাট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় টিম টোক ফুটবল একাদশ বনাম রায়েদ ফুটবল একাদশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলাটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে মনোনীত দাঁড়িপাল্লা পদপ্রার্থী মাওলানা সালাহ উদ্দিন আইয়ুবী।

উদ্বোধনী বক্তৃতায় মাওলানা সালাহ উদ্দিন আইয়ুবী তরুণদের উদ্দেশ্যে বলেন, “আয় অরুণ্য অজয়। আয় অগ্নিগিরির লাভার মতো উদগীরিত হই-দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই! দু’কুল ভাঙ্গা দুকুল ঝরের মতো নৃত্য তুলে পায় – আয় তরুণরা আয়। তরুণের তেজ, যুবকের উদ্যোগ কাপাসিয়ার পরিবর্তনে আমরা সহযোগী।”

তিনি আরও বলেন যে, মহান বিজয় দিবসের তাৎপর্য উপলব্ধি করে যুব সমাজকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। টুর্নামেন্টের সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাইরুল এনাম।

অনুষ্ঠানে গাজীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা,কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটি ঘোষণা করে, টুর্নামেন্টের বিজয়ী চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা এবং রানার আপ দলকে ৩০ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হবে। তারুণ্যের এই ফুটবল টুর্নামেন্ট বিজয় দিবসের চেতনাকে মাঠে ময়দানে ছড়িয়ে দিতে সহায়তা করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর