রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

কালীগঞ্জে ১০০০ জন শীতার্তদের মাঝে নাজমুল গণি লাভলুর শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে জেলা বিএনপির আহবায়ক গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এম পি একেএম ফজলুল হক মিলন এর পক্ষে এক হাজার হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সাবেক ছাত্রদল নেতা বিশিষ্ট সমাজ সেবক মো. নাজমুল গণি লাভলু।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১ ঘঠিকার সময় কালীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড ঘোনাপাড়া এলাকায় সাবেক ছাত্রদল নেতা বিশিষ্ট সমাজ সেবক মো. নাজমুল গণি লাভলুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোশারফ হোসেন লিটন, খোরশেদ আলম কাজল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ শাওন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান প্রমুখ।

কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. রুহুল আমিন মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক ইমরুল কায়েস, পৌর যুবদলের সদস্য সচিব মো. রাশিদুল হাসান রিপন, পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ শওকত আকবর, পৌর কৃষক দলের সভাপতি মো. হায়দার আলী শেখ প্রমূখ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক যুবদল নেতা নাদিম আহমেদ, সাবেক ছাত্রনেতা আজিজুল হক নান্নু, উপজেলা যুবদলের সাবেক সদস্য দিদার মাহমুদ অপু, ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক হানিফ শিকদার মুক্তা।

সাবেক ছাত্রদল নেতা বিশিষ্ট সমাজ সেবক মো. নাজমুল গণি লাভলু বলেন, গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন ভাইয়ের দিক নির্দেশনায় আজ আমি এক হাজার শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছি। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এম পি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন ভাইকে আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন যেন ব্যাপকভাবে এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড করতে পারি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর