রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

খাগড়াছড়িতে পার্বত্য নদী রক্ষা সম্মিলন সম্পন্ন

  • আপডেট টাইম : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২৭ ভিজিটর

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে নদী রক্ষা সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।  গত শনিবার (০৬ ডিসেম্বর) খাগড়াছড়ি টাউন হল অডিটোরিয়ামে পার্বত্য অঞ্চলের নদী রক্ষা, সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে ‘পার্বত্য নদী রক্ষা সম্মিলন’ অনুষ্ঠিত হয়।
সম্মিলনে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন  বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালই যুক্ত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়র উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সম্মিলনে বিশেষ অতিথি ছিলেন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল কিবরিয়া, নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আবু হোরায়রা, নদী গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের নদীগুলো শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় নয়, স্থানীয় জীব বৈচিত্র্য, কৃষি, জীবিকা ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। নদী দখল, দূষণ ও অস্বাভাবিক খনন রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
পার্বত্য নদী রক্ষা সম্মিলনের আয়োজনে ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) ও নদী গবেষণা ইনস্টিটিউট।
নদী রক্ষা সম্মিলনের সহযোগিতায় ছিলেন, হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি, গার্ডেনিং বাংলাদেশ, হালদা নদী রক্ষা কমিটি, মিশন গ্রিন বাংলাদেশ, গ্রীন ভয়েস, ব্রাইর্টাস ও ওয়াব ফাউন্ডেশন।
সম্মিলনের মিডিয়া পার্টনার ছিলেন চ্যানেল আই ও প্রকৃতিবার্তা।
পরিবেশবান্ধব বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের নদী গবেষক, পরিবেশবিদ, নীতিনির্ধারক ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নিবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর