সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গাজীপুরে ব্যাংকের টাকা ছিনতাই, ব্যাংক কর্মকর্তা আনসার সদস্যসহ আহত ৪

  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ ভিজিটর
স্টাফ রিপোর্টার : গাজীপুরে ব্যাংকের দুইকর্মকর্তা ও দুই আনসার সদস্যকে কুপিয়ে ও গুলি করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সোনালী ব্যাংক উপ-শাখার ৭ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে দুবর্ৃত্তরা। রবিবার বিকেলে জেলা শহরের রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপ-শাখার ইনচার্জ আতিকা পারভীন সুরভী (৩৯) ও ক্যাশ অফিসার ফারজানা নাজনীন সিমু (২৭) এবং আনসার সদস্য আল আমিন (৩০) ও রাজু মিয়া (৪০)।
সোনালী ব্যাংক গাজীপুর কোর্টবিল্ডিং শাখার এজিএম গাজী শহীদুজ্জামান ও স্থানীয়রা জানান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সোনালী ব্যাংক উপ-শাখার ৭ লক্ষাধিক টাকা নিয়ে একটি অটোরিকশা যোগে ওই চারজন কোর্ট বিল্ডিং শাখায় জমা দিতে যাচ্ছিলেন। বিকেল ৫টার দিকে তারা রথখোলা এলাকায় পৌছলে ৬টি মোটরসাইকেলে ১০/১২ জন যুবক এসে অটোরিকশার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাঁধা দিলে যুবকরা ফাঁকা গুলি ছুঁড়ে ও ওই চারজনকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। আশেপাশের লোকজন আহতাবস্থায় তাদের উদ্ধার করে ওই হাসপাতালে প্রেরণ করে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জিএমপি’র সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর