সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংড়ায় কৃষিজমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদেশে শ্রমিক পাঠান : একে এম ফজলুল হক মিলন ঢাকায় পৌঁছেছে হজের দ্বিতীয় ফিরতি ফ্লাইট সিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির, ভরসা সাঁকো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী আজ ঈদুল আযহা উপলক্ষে কালীগঞ্জে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ পশ্চিমবঙ্গের মুসলমানদের গরু খাওয়া বন্ধ এটা কতটা রাজনৈতিক, আর কতটা অমানবিক? আদ-দ্বীন হাসপাতালের সেই ওয়ার্ড দ্রুতই সিলগালার ঘোষণা যুদ্ধবিধ্বস্ত গাজায় আজ ঈদুল আজহা, নেই কোরবানি, নেই আনন্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উনয়ন ও দ্রুত সেবা প্রদানের নির্দেশ উপাচার্যের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৬৮ ভিজিটর
স্টাফ রিপোর্টার, গাজীপুর।। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা আধনিকীকরণ, সহজীকরণ ও সেবা প্রার্থীদের দ্রুত সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন ও উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের দীর্ঘসূত্রিতা যেন না হয়। পাশাপাশি এসবের মানোন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। সকল ধরনের সেবা যেন শিক্ষার্থীরা কম সময়ের মধ্যে কোনো ধরনের হয়রানির স্বীকার না হয়ে পেতে পারে সেই পদক্ষেপ নিতে হবে। সকল দপ্তরের মধ্যে সমন্বয় করে দ্রুত সেবা ডেলিভারি দিতে হবে। সোমবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এসব নির্দেশনা দেন উপাচার্য।
উপাচার্য ড. মশিউর রহমান আরও বলেন, প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনে দেশের স্বনামধন্য শিক্ষকদের যুক্ত করতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এসব ক্ষেত্রে যুক্ত করে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতের কোনো বিকল্প নেই। এসব কাজে দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে। শিক্ষার্থীরা যেন ক্লাসমুখী হয় সেজন্য শ্রেণিকক্ষ আনন্দময় করা জরুরি। এজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম হাওলাদার, রেজিস্টার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ উদ্দিন, তথ্যপ্রযুক্তি (আইসিটি) দপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচায্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন দপ্তরের বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রণ ও আইসিটি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত  ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর